আল-ফালাহ ফাউন্ডেশন

সমাজের কল্যাণে, মানুষের প্রয়োজনে

উদ্দেশ্যে ও কার্যক্রম

ঈদে সহযোগিতা

সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে খাদ্যসামগ্রী, নতুন পোশাক এবং আর্থিক সহায়তা প্রদান করা। আমাদের লক্ষ্য, সবাই মিলে ঈদের খুশি ভাগ করে নেওয়া।

সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। আমরা সুস্থ বিনোদনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে বিশ্বাসী।

ঈদ শুভেচ্ছা বিনিময়

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় সভা আয়োজন করা, যা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতে প্রতিবছর কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মাননা ও শিক্ষাসামগ্রী প্রদান।

করজে হাসানা ফান্ড

অসহায় ও অভাবী মানুষকে সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। আর্থিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই ফান্ডের মূল উদ্দেশ্য।

বিভিন্ন সামাজিক কাজ

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সেবাসহ সমাজের যেকোনো প্রয়োজনে আল-ফালাহ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।

চলমান কার্যক্রমসমূহ

কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া হয় তাহাই সর্বশ্রেষ্ঠ দান।

– আল হাদীস

সম্প্রতি ব্লগসমূহ

পবিত্র রমজান মাসব্যাপী ১০ টাকার ইফতারের আয়োজন

আল-ফালাহ ফাউন্ডেশন নিয়ে আসছে মাত্র ১০ টাকায় ইফতারি. যার অরিজিনাল দাম হিসাব করলে ৪০/৪৫ টাকার মত হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে,সারা রমজান মাস ব‍্যাপী। বিত্তবানদের ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। আপনার যাকাত,সাদকাহ দান করুন,আল ফালাহ ফাউন্ডেশনে।

পবিত্র রমজানে অসচ্ছল পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ

আজ পবিত্র রমজান মাসের প্রথম জুম্মা! এই বরকতময় দিনে মহান আল্লাহর দরবারে একটাই চাওয়া-হে আল্লাহ এই রমজানে আমাদের আল-ফালাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে ভাইয়েরা আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব অসহায়দের মাঝে,সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ ইফতারি সামগ্রী পৌঁছে দিয়েছেন,রমজানের পবিত্র প্রথম জুম্মার ওসিলয় আমাদের সকল ভাইকে নেক হায়াত দান করুন, আমাদের অন্তরগুলোকে পবিত্র করুন, আমাদের দোয়া কবুল করুন,

আল-ফালাহ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমাদান। আহলান, সাহলান শাহরু রমাদান। আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কুরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমাদানের গুরুত্ব অনুধাবন করে একটি সার্থক রমাদান কাটাবার তওফীক দান করুন।