আমাদের সম্পর্কে

মানবতার সেবায় আমাদের অঙ্গীকার

আল-ফালাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সম্পূর্ণ সেবামূলক সামাজিক সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো বড় পরিবর্তন সম্ভব। সেই বিশ্বাস থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নই আমাদের প্রতিটি কার্যক্রমের মূল চালিকাশক্তি।

আমাদের অঙ্গীকার:
স্বচ্ছতা এবং সততার সাথে মানুষের আমানত ও অনুদান সঠিক পাত্রে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবকের হাত ধরে আমরা স্বপ্ন দেখি এমন এক সমাজের, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না এবং প্রতিটি মানুষ সম্মানের সাথে বেঁচে থাকবে।

উদ্দেশ্যে ও কার্যক্রম

ঈদে সহযোগিতা

সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে খাদ্যসামগ্রী, নতুন পোশাক এবং আর্থিক সহায়তা প্রদান করা। আমাদের লক্ষ্য, সবাই মিলে ঈদের খুশি ভাগ করে নেওয়া।

সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। আমরা সুস্থ বিনোদনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে বিশ্বাসী।

ঈদ শুভেচ্ছা বিনিময়

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় সভা আয়োজন করা, যা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতে প্রতিবছর কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মাননা ও শিক্ষাসামগ্রী প্রদান।

করজে হাসানা ফান্ড

অসহায় ও অভাবী মানুষকে সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। আর্থিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই ফান্ডের মূল উদ্দেশ্য।

বিভিন্ন সামাজিক কাজ

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সেবাসহ সমাজের যেকোনো প্রয়োজনে আল-ফালাহ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।